ক্ষুধার্ত অজগর আক্রমণ করে পাতি হাঁসের পালে। সেখান থেকে একটি হাঁস ধরে ফেলে অজগরটি। সাপ দেখে দলের অন্য হাঁসগুলো ডাকাডাকি ও ছোটাছুটি করতে থাকে। বাড়ির মানুষ ছুটে গিয়ে দেখে উঠানে বিশাল এক অজগর।
এ সময় গৃহকর্তা কর্তা মাহবুব আকন ফোন করেন কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) দলনেতা শহীদুল ইসলাম সাচ্চুর কাছে। পরে সিপিজির ওই দলনেতাসহ অন্য সদস্যরা গিয়ে অজগরটি উদ্ধার করেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে ঘটে এই ঘটনা।
উদ্ধার হওয়া অজগরটি দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট ক্যাম্প এলাকার বনে অবমুক্ত করা হয়।
পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) আসাদুজ্জামান জানান, সোনাতলা গ্রামের মাহবুব আকনের বাড়ি থেকে ১০ ফুটের অজগরটি উদ্ধার হয়েছে। ওই বড়ির উঠানে কয়েকটি হাঁস বিচরণ করছিল। সেখান থেকে একটি হাঁস ধরে খেয়ে ফেলে অজগরটি। খবর পেয়ে সিপিজির সদস্য গিয়ে সাপটি উদ্ধার করেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে