সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় জাকির হোসেন (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে কলারোয়া উপজেলার যুগিবাড়ী পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সামিউল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত জাকির হোসেন সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির হোসেন মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে কলারোয়া যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (যশোর-ড-১১১১২৫) তেল নেওয়ার জন্য পেট্রল পাম্পে মোড় নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেন মারা যান।
আহত হন আরও একজন। মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এটি পুলিশের হেফাজতে নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বৃহস্পতিবার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে