
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী হারুনুর রশিদ। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন এস এম শাতিল মাহমুদ হয়েছেন। সভাপতি আওয়ামী লীগপন্থী এবং সাধারণ সম্পাদক বিএনপিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন চেয়ারম্যান কে এম আব্দুর রউফ এই ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ছিলেন মোস্তফা সামসুজ্জামান ও আল মুজাহিদ হোসেন মিঠু।
জান গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৩টায়। এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে সমিতির ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে