
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ দিয়েছে সরকার। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে প্রো-ভিসি এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে ট্রেজারার পদে চার বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুর ইসলামের স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুযায়ী আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১২ (১) ধারা অনুসারে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এই পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। এ ছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
নবনিযুক্ত ট্রেজারার অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জুলাই বিপ্লবের শহীদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমি বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে পারি এবং এতে সবার সহযোগিতা কামনা করছি।
নবনিযুক্ত প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সততা ও স্বচ্ছতার সঙ্গে সামনে আরও এগিয়ে নিতে চাই। এখানে কোনো পক্ষ থাকবে না, বিশ্ববিদ্যালয় হবে আমাদের সকলের। হাতে হাত রেখেই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাব।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে