
কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় সোহাগুর রহমান (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়কে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) লিংকন হোসেন জানান, ঘটনাস্থলেই সোহাগুরের মৃত্যু হয়।
নিহত সোহাগুর রহমান পার্শ্ববর্তী ভেড়ামারা থানার মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি মেহেরপুর জেলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মরত ছিলেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, পুলিশ নিহত সোহাগুরের মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে