
যশোরের ঝিকরগাছায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা তিনটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নবীবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ৷
নিহত জুয়েল রানা বাবু (২২) বেনাপোল নারায়নপুর নতুনপাড়ার হাসান আলীর ছেলে ও হৃদয় হোসেন (১৯) একই গ্রামের সাহেব আলীর ছেলে। তাঁরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
নিহতদের আত্মীয় ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেলে জুয়েল দোকানের মালামাল কিনতে শ্যালক হৃদয়কে সঙ্গে নিয়ে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে নবীবনগর মোল্লা ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে মহাসড়কে উঠতে গেলে বেনাপোলগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, জুয়েল রানা বাবু ঘটনাস্থলেই নিহত হন। বাবুর শ্যালক মোটরসাইকেলচালক হৃদয় হোসেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছেন চালক।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে