যশোরের কেশবপুর

যশোরের কেশবপুরের বুড়িভদ্রা নদীর ওপর নির্মিত সেতুতে সংযোগ সড়ক না থাকায় অন্তত ১২টি গ্রামের মানুষের যাতায়াতে দেখা দিয়েছে চরম ভোগান্তি। এলাকাবাসী জানিয়েছেন, নির্দিষ্ট সময় শেষ হলেও সম্পূর্ণ হয়নি সেতুটির নির্মাণকাজ। এদিকে সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে বিভিন্ন সময়ে ঘটছে দুর্ঘটনা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আওতায় কুশুলদিয়া বাজার থেকে গোলাঘাটা সড়কের বুড়িভদ্রা নদীর ওপর ৪২ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি সেতু নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সেতুটি নির্মাণে ৩ কোটি ২৯ লাখ ৩০ হাজার ৬০৩ টাকা চুক্তিমূল্য নির্ধারণ করা হয়। কাজটি পান খুলনার সোনাডাঙ্গার মেসার্স অর্পি-অর্নি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহফুজা খানম। ২০২২ সালের ২ জুন সেতু নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। শিডিউল অনুযায়ী ২০২৩ সালের ২৪ নভেম্বর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। তবে দীর্ঘ আড়াই বছর অতিবাহিত হলেও শেষ হয়নি।
এলাকাবাসী জানান, এ সড়ক দিয়ে আশপাশের প্রায় ১২টি গ্রামের মানুষ চলাচল করে। সেতুর পশ্চিম পাশে কুশুলদিয়া বাজার, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব পাশে গোলাঘাটা বাজারসহ রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা থাকায় সেতুটি বেশ গুরুত্বপূর্ণ। সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক করতে কালক্ষেপণ করায় এর সুফল পাচ্ছে না এলাকাবাসী। কৃষক আফসার উদ্দীন বলেন, ‘এই সেতুর কাজডা তাড়াতাড়ি হয়ে গেলি ভালো হয়। সেতু দিয়ে উঠতে-নামতে গিয়ে খুব সমস্যা।’
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ বলেন, ঠিকাদারকে বলা হয়েছে কাজ দ্রুত শুরুর জন্য।
ঠিকাদার মাহফুজা খানমের পক্ষে ইদ্রিস আলী জানান, সড়কের উভয় পাশে পানি থাকায় কাজ বন্ধ রয়েছে। পানি সরে না যাওয়া পর্যন্ত বাইপাস সড়কটিও ঠিক করা যাচ্ছে না। পানি কমে গেলে কাজ দ্রুত শুরু করা হবে।
কেশবপুর উপজেলা প্রকৌশলী নজিবুল হক জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কাজের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। পানির কারণে সেতুটির অন্যান্য কাজ বন্ধ রয়েছে। আশা করা হচ্ছে, এ মাসের মধ্যেই সেতুটির বাকি কাজ শুরু হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে