
বসন্তের ১৩ দিনের মাথায় ১৮ মিনিটের শিলা ও ঝোড়ো বৃষ্টিতে চুয়াডাঙ্গার মানুষ। আজ দুপুর ৩টা ৭ মিনিট থেকে শুরু হয় ঝোড়ো বৃষ্টি। পরে বৃষ্টির সঙ্গে ঝড়তে থাকে শিলা। শিলাবৃষ্টির বর্ষে প্রায় ৩টা ২৫ মিনিট পর্যন্ত। বিভিন্ন সাইজের এসব শিলায় সাময়িক সময়ের জন্য ঢেকে যায় মাটি। চুয়াডাঙ্গায় এমন শিলাবৃষ্টি এর আগে দেখেননি বলে মন্তব্য করেছেন অনেকে।
পরে জেলায় শিলাবৃষ্টি থামলেও দীর্ঘ সময় ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত ছিল। সঙ্গে দমকা হাওয়া। এ সময় গাছের ডালপালা ভেঙে পড়ে রাস্তায়। স্বাভাবিক যান চলাচলেও ব্যাঘাত ঘটে। হঠাৎ এমন শিলা ও ঝোড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের খেত। প্রচুর লোকসানের আশঙ্কা কৃষকদের। এর আগেও গত বৃহস্পতিবার রাতে এক ঘণ্টার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ভুট্টা, ধান পানসহ বিভিন্ন উঠতি ফসল।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক সামাদুল হক বলেন, ‘১৮ মিনিট ধরে চলে ঝোড়ো ও শিলা বৃষ্টি। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে