
সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনসহ দুজনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তালা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তার দুজনকে আজ শুক্রবার সকালে পুলিশ আদালতে পাঠিয়েছে।
থানা-পুলিশ জানায়, উপজেলার জালালপুর ইউনিয়নের এক ব্যক্তি গত বুধবার থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। এই মামলায় তালা বাজার এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন (৫২) ও শাহাপুর গ্রামের বাসিন্দা ইসহাক আলীকে (৫৫) উপজেলার সদর বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে