
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় বর্তমান চেয়ারম্যানসহ ৯ প্রার্থী জামানত হারাচ্ছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে এ তথ্য জানা গেছে।
উপজেলা পরিষদ নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো প্রার্থী নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ যদি না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। এই হিসাবে মহম্মদপুরে ৯ জন প্রার্থী জামানত হারাচ্ছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৬ হাজার ৬২৯। প্রাপ্ত ভোটের শতকরা হার ৫৩ দশমিক ২৮। এই অনুযায়ী জামানত বাঁচাতে প্রতি প্রার্থীকে ১৪ হাজার ৪৯৪ দশমিক ৩৫ ভোট পেতে হবে।
ভোটের পরিসংখ্যান অনুযায়ী, মহম্মদপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত প্রার্থীর মধ্যে পাঁচজন জামানত হারাচ্ছেন। তাঁরা হলেন আনিসুল ইসলাম হান্নান (৭ হাজার ৫৬৫ ভোট), উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. বেবী নাজনীন (৫ হাজার ৯৩৯ ভোট), যুবলীগ নেতা কাজী আনিসুর রহমান তৈমূর (৮৭৭ ভোট) বর্তমান চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফী (৭২৪ ভোট) ও দীঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর সাদিক (২৮৯ ভোট)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থীর মধ্যে দুজন জামানত হারিয়েছেন। তাঁরা হলেন মুজিবর রহমান (৩ হাজার ৩১২ ভোট) ও সাংবাদিক আশরাফুল আলম সাগর (২ হাজার ৪১৩ ভোট)। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়ে ৯৬ হাজার ৪৫৫টি। এতে উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মুনমুন খান ৯ হাজার ২১৪ ভোট পেয়ে এবং শিল্পী সামাদ ৫ হাজার ৯৮২ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।
মহম্মদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিলন আলী বলেন, ‘মোট ভোটের ১৫ শতাংশ ভোট পেলে প্রার্থী তাঁর জামানত ফেরত পাবেন। এ হিসাবে ৯ জন প্রার্থী কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় জামানত ফেরত পাবেন না।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে