
তিন বছর ধরে গুরুত্বপূর্ণ সড়কের কালভার্টটির অর্ধেক অংশ ভাঙা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষকে জানালেও মেরামত না করে মাটি দিয়ে ভরাট করে দেন। এতে চলতি বর্ষা মৌসুমে ওই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। পরে পানিপ্রবাহের জন্য ভরাটকৃত অংশ কেটে ফেলা হয়। এতে আবার ভেঙে পড়ে যোগাযোগব্যবস্থা। এ নিয়ে বারবার প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুফল পাননি স্থানীয়রা।
তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে অবশেষে কালভার্টটি মেরামত করেছেন এক প্রবাসী। গত রোববার বিকেলে ৫৩ হাজার টাকা ব্যয়ে প্রায় ৩২ ফুট দৈর্ঘ্যের কালভার্টটি মেরামত করেন তিনি। এতে খুশি স্থানীয়রা। ওই প্রবাসীর নাম বাবু প্রামাণিক (৫০)। তিনি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত মুনাই প্রামাণিকের ছেলে এবং বর্তমানে মালয়েশিয়ায় কর্মরত। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, ভাঙা পুরোনো কালভার্টটি অপসারণ করে সাড়ে ৫ মিটার দৈর্ঘ্য-প্রস্থের আধুনিক কালভার্ট নির্মাণ করা হবে। চলতি বছরের ২৫ জুন টেন্ডার হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ২১ লাখ টাকা।
স্থানীয়রা জানান, উপজেলা পরিষদ চত্বর থেকে মাত্র আধা কিলোমিটার দূরে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটিকামারা কালীমন্দিরের সামনে কালভার্টটি অবস্থিত। এটি আকারে ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ। উপজেলার জগন্নাথপুর, শিলাইদহ, সদকী ইউনিয়নসহ পৌর এলাকার প্রায় ৬০ হাজার মানুষ প্রতিদিনই এই সড়ক দিয়ে চলাচল করে। ২০২১ সালে কালভার্টটির অর্ধেক ভেঙে যায়।
এদিকে কালভার্ট সংস্কারের বিষয়টি জানা নেই এবং সংস্কারের জন্য অনুমতিও নেওয়া হয়নি জানিয়ে কুমারখালী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আকরামুজ্জামান বলেন, ভাঙা পুরোনো কালভার্টটি অপসারণ করে সাড়ে ৫ মিটার দৈর্ঘ্য-প্রস্থের আধুনিক কালভার্ট নির্মাণ করা হবে। চলতি বছরের ২৫ জুন টেন্ডার হয়েছে। প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে নতুন কালভার্টটি খুব দ্রুতই নির্মাণ করা হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে