
মেহেরপুরে স্বামীর হাঁসুয়ার কোপে গৃহবধূ সালেহা খাতুন (৫৮) নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার গোভিপুর গ্রামে এ ঘটনায় তাঁর স্বামী এলাহী বক্সকে (৬৫) আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে অজু করে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন সালেহা খাতুন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী এলাহী বক্স ধারালো হাঁসুয়া দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে সালেহাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সি বিভাগের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কণি মিয়া আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহতের ভাই কাউছার আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এলাহী বক্সকে আটক করা হয়েছে। তবে এলাকার অনেকের দাবি, তিনি একজন মানসিক ভারসাম্যহীন। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে