বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার সিআরসি নামক এলাকায় সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন খান। তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।’
দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন মোরেলগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সালাম খানের ছেলে এনামুল খান (২৬)। তিনি পেশায় মোটরসাইকেল চালক। তাঁর এক সন্তান ও স্ত্রী রয়েছেন।
আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মোরেলগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ দেবাশিষ হালদার (২৫), পঞ্চকরণ গ্রামের রাকিবুল হাওলাদার (৩২) ও রমজান (৩০)। তাঁদেরসহ অজ্ঞাত পরিচয়ের আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় খুলনায় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই মিঠুন খান।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে