
শপথ গ্রহণ শেষে সম্মেলনকক্ষ থেকে বাইরে বের হতেই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন মাগুরার শ্রীপুর উপজেলার নবনির্বাচিত ৩ জন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। আজ শনিবার বেলা ১টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে কক্ষ থেকে বের হওয়ামাত্রই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
তাঁরা হলেন শ্রীপুর উপজেলার ২ নম্বর আমলসার ইউপির ১ নম্বর ওয়ার্ডের ফারুক হোসেন, ৩ নম্বর ইউপির ২ নম্বর ওয়ার্ডের বি এম শিহাব উদ্দিন বিশ্বাস ও ৪ নম্বর শ্রীপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমান মণ্ডল। এঁদের সবাই গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।
শ্রীপুর থানার ওসি শুকদেব রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নামে শ্রীপুর থানায় মারামারির মামলা রয়েছে। তাই শপথ গ্রহণ শেষে তাঁদের গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে