‘গত রোজায় কম টাকায় খেজুর কিনে পরিবার নিয়ে ইফতারি খেয়েছি। এবার সেই খেজুর ছোঁয়ার কায়দা নেই। অনেক দাম বাড়িছে। এখন রোজা শুরুর পর থেকে কলার দামও নাগালের বাইরে। ইফতারিতে ফল খাওয়াটাও জুটতেছে না আমাগের মতো গরিব মানুষের।’ কথাগুলো মাগুরা জেলা শহরের চালের বস্তা টেনে জীবিকা নির্বাহ করা সোবহান বিশ্বাসের।
গতকাল শুক্রবার শহরের পুরাতন বাজারে কলা কিনতে এসে আক্ষেপ করে ষাটোর্ধ্ব এই শ্রমিক বলেন, ‘কম দামে কিছু নেই, যা ইফতারিতে লাগে, তার সবকিছুর দাম বাড়তি। প্রতিদিন যেন দাম বাড়তে থাকে।’
সম্প্রতি খেজুর ও কলার দাম নিয়ে ক্ষোভ মাগুরার ক্রেতাদের মধ্যেও দেখা দিয়েছে। বিশেষ করে রোজার শুরু থেকে খেজুরের দাম চড়া বলে ক্রেতারা নানা সমালোচনা করছেন কর্তাব্যক্তিদের নিয়ে। মাগুরায় সাধারণ মানের খেজুরের কেজি ৪৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
মাগুরার জামরুলতলা এলাকায় গতকাল দুপুরে দেখা যায় দেশি কলা ৩০ থেকে ৪৫ টাকা হালি, চাপা কলা ৩০-৩৫, সাগর কলা ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
কলা কিনতে আসা ক্রেতা হানিফ মিয়া বলেন, ‘ছোট কলার দাম রোজারে আগের দিনও ছিল ২৫ টাকা হালি; এখন তা ৩০ টাকার ওপরে। সেহরি বা ইফতারে কলা হলে ভালো হয়। সেটার দামও বেড়ে গেছে। কেন বাড়ছে, দোকানি কিছু জানেন না বলছে।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে