যশোরের মনিরামপুরে টয়লেটের পাইপ ভেঙে কয়েকশ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবা ব্যবসায়ী দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারেরা হলেন—রাজগঞ্জ বাজারের আব্দুল খালেকের ছেলে তরিকুল ইসলাম ও ফরিদ উদ্দিন।
অভিযানে অংশ নেওয়া উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াবা জব্দ করে থানায় আনা হয়েছে। কত পিস পাওয়া গেছে তা গুনে দেখতে হবে।
পুলিশ জানায়, তরিকুল রাজগঞ্জ বাজারে চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও একাধিকবার তিনি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন।
প্রত্যক্ষদর্শী আনিছুর রহমান বলেন, দুপুরে মনিরামপুর থানা-পুলিশের একটি দল তরিকুলের বাড়িতে অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ তরিকুলের বাড়ির টয়লেটের কমোডের পানিতে কয়েকটি ইয়াবা ভাসতে দেখে। পরে টয়লেটের পাইপ ভেঙে কয়েকশ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
আরেক প্রত্যক্ষদর্শী রাশেদ আলী বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তরিকুল বাড়িতে থাকা ইয়াবা টয়লেটের কমোডে ফেলে পানি ঢেলে দেন। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে টয়লেটের মধ্যে ইয়াবা দেখতে পায় পুলিশ। পরে টয়লেটের পাইপ ভেঙে প্লাস্টিকের চামচে করে কয়েকশ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে