
বাজার থেকে ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালতলা গ্রামের মামুনুর রশিদ লিপুর স্ত্রী জেসমিন, ছেলে মুবিন ও জেসমিনের মা মিনারা খাতুন। তালতলায় এসে ভ্যান থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়লেও মিনিরা ও তাঁর কোলে থাকা মুবিন বেঁচে যায়। তবে তাদের চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান জেসমিন (৩০)।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ সময় গুরুতর আহত ভ্যানচালক আবদুল্লাহ, জেসমিনের মা মিনারা ও ছেলে মুবিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে