
আলমডাঙ্গার বিনোদপুরে খেলার মাঠে গাড়ি চালানো শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো পিকআপের চাপায় জিসান (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় ওই পিকআপের চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
নিহত জিসান আলমডাঙ্গা উপজেলার বিনোদপুর গ্রামের প্রবাসী আলী হকের ছেলে। চার ভাইবোনের মধ্যে জিসান আহমেদ সবার ছোট। সে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জানা গেছে, শুক্রবার বিকেলে শিশু জিসানসহ বেশ কয়েক বন্ধু বাড়ির পাশে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল। ওই মাঠে পিকআপ ভ্যান চালানো শিখছিলেন একই উপজেলার বেলগাছি গ্রামের বানাত আলীর ছেলে তিতাস মণ্ডল। এ সময় হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে গিয়ে স্কুলছাত্র জিসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিসানের। এ সময় স্থানীয়রা তিতাসকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নেয়।
ডাউকি ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেন, বিনোদপুর বিদ্যালয়ের মাঠে এক প্রশিক্ষণার্থী পিকআপ চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। বাড়ির পাশের ওই মাঠেই খেলা করছিল জিসানসহ কয়েক শিশু। সে সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারালে চাকার নিচে পড়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে উত্তেজিত জনতা পিকআপ ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, পিকআপের চালককে থানায় নেওয়া হয়েছে। পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে