যশোরের মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ঢাকুরিয়া বারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত দুই শিশু হলো—সামিয়া খাতুন (৪) ও সাহাবিদ জিম (৩)। তারা বারপাড়া গ্রামের শহিদুল ইসলামের সন্তান।
শহিদুল ইসলাম পেশায় স্কুলশিক্ষক। তিনি যশোর সদর উপজেলার দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত।
বারপাড়া গ্রামের স্থানীয় নারী ইউপি সদস্য সাথী বেগম আজকের পত্রিকাকে জানান, দুপুরে দুই ভাই-বোন বাড়িতে খেলছিল। ওদের বাবা-মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সন্তানদের না পেয়ে বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে গিয়ে একটি হাতের সঙ্গে স্পর্শ লাগে বাবা শহিদুলের। পরে হাত ধরে টান দিতেই দেখেন মেয়ে সামিয়া। তার হাত ধরে আছে ছেলে সাহাবিদ। তখন দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেন তিনি।
তিনি আরও জানান, শিক্ষক শহিদুলের এই দুই সন্তান ছাড়া আর কোনো সন্তান নেই। একসঙ্গে শিশু দুই ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে