
পরিত্যক্ত ধানের চাতালকে করা হয়েছে ভোটকেন্দ্র। নেই পানি ও টয়লেটের সুব্যবস্থা। এতে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা লোকজন ও ভোটাররা বিভিন্ন অসুবিধায় পড়ছেন। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে একটি কেন্দ্রে এভাবে ভোট গ্রহণ চলছে।
ভোটকেন্দ্রটি করা হয়েছে গদখালী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের জাফরনগর গ্রামের আব্দুল হাইয়ের পরিত্যক্ত ধানের চাতালে। আজ শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই ওয়ার্ডে ১ হাজার ৮৮২ জন ভোটার রয়েছেন।
সরেজমিনে জানা গেছে, জাফরনগর গ্রামের পশ্চিমপাড়ায় আব্দুল হাইয়ের পরিত্যক্ত ধানের চাতালের ভেতরে একটি কক্ষে পাঁচটি বুথ তৈরি করে ভোট নেওয়া হচ্ছে। ওই কক্ষের একটি দরজা থাকায় নারী-পুরুষের আসা-যাওয়ায় বেশ সমস্যা হচ্ছে।
ভোট দিতে আসা আক্তারুল ইসলাম বলেন, ‘এখানে কী ভোট দেওয়া সম্ভব? কী আর করার আছে?’
জাফরনগর গ্রামের ফকরে আলম দুদু বলেন, ‘এই মৌজার ভেতরে কোনো প্রতিষ্ঠান না থাকায় এখানে ভোট গ্রহণ করা হয়। নিকটবর্তী প্রতিষ্ঠানগুলো ভিন্ন মৌজায় হওয়ায় প্রশাসন এখানে ভোটকেন্দ্র করে থাকে।’
নিরাপত্তার কাজে নিয়োজিত মকলেসুর রহমান নামের পুলিশের এক সদস্য বলেন, ‘ফাঁকা মাঠের ভেতরে কোনো দোকানপাট না থাকায় এই কেন্দ্রের দায়িত্বে থাকা সবার অসুবিধা ভোগ করতে হচ্ছে।’
কেন্দ্রে পোলিং এজেন্টের দায়িত্বে থাকা বেবি সুলতানা বলেন, ‘সব বুথের এজেন্টরা এক জায়গায় থাকার কারণে কোনো বুথের নম্বর কল করছে তা শুনতে সমস্যা হচ্ছে।’
জাফরনগরের ১ হাজার ৩৮০ ও ইউসুফপুরের ৫০২ জন ভোটারের ভোট চাতালের ওই কেন্দ্রে নেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ডাক্তার আব্দুর রহমান। তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর বাড়ি এই গ্রামে, তাই অন্যান্য কেন্দ্রের চেয়ে এখানে উপস্থিতি বেশি। কিন্তু পরিত্যক্ত এই চাতালে পানি ও টয়লেটের ব্যবস্থা না থাকায় কর্মকর্তাসহ দায়িত্বে থাকা লোকজনের বেশ সমস্যায় পড়তে হচ্ছে।’
রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, ‘জাফরনগর-ইউসুফপুর ওয়ার্ডে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় ধানের চাতালে ভোটের কেন্দ্র করা হয়েছে। নিকটবর্তী যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো অন্য মৌজায়।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৩ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে