যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি সড়ক পথে সাতক্ষীরা হয়ে শ্যামনগরের ঈশ্বরীপুরস্থ ঐতিহাসিক এই কালি মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি দুই দিন আগে দেবী কালির মাথা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের মুকুট চুরির বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন।
গত ১০ অক্টোবর দুপুরের দিকে মন্দিরের প্রধান ফটক খোলা থাকার সুযোগে এক যুবক দেবী কালির মাথায় থাকা স্বর্ণের মুকুট নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে চিহ্নিত করা হলেও দুদিনেও তাকে শনাক্ত করা যায়নি।
এদিকে দেবী কালির মাথায় থাকা মুকুট চুরির ঘটনায় শ্যামনগর থানায় মামলা (যার নং- ১২) হয়েছে। আজ শনিবার মন্দির পরিচালনা কমিটির সদস্য জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে মামলা করেন। ডিবির হাতে তদন্তভার দেওয়া উক্ত মামলা। ডিবি মামলার তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলো মন্দিরের পুরোহিত দিলীপ হালদার, তার সহকারী অপূর্ব সাহা ও সঞ্জয় বিশ্বাস সাজু, পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা রেখা রানী ও পারুল বিশ্বাস।
যশোরেশ্বরী মন্দির পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হোসেন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব, উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাস, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পরির্দশক (তদন্ত) ফকির তাইজুর রহমান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে