
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার উপজেলার পৌর শহর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এই আদেশ দেন।
এ সময় একটি গাড়িতে একাধিক মাইক ব্যবহারের অপরাধে চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদারের প্রতিনিধি সোহাগকে ১০ হাজার টাকা, একই অপরাধে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেনের প্রতিনিধি মো. আবুল কালামকে ১০ হাজার টাকা এবং দেয়ালে পোস্টার লাগানো, তোরণ তৈরি ও গাছ, বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগানোর অপরাধে ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল ইসলাম হিমেলের প্রতিনিধি মো. ইলিয়াস হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন। নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় তিন প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনা লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে