
যশোর সদরের চূড়ামনকাটিতে মহাসড়ক ঘেঁষে থাকা প্রায় অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার দুপুরে বারোবাজার হাইওয়ে থানা-পুলিশ যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুই পাশ থেকে এসব দোকান উচ্ছেদ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, চূড়ামনকাটিতে একটি চক্র অতিরিক্ত টোল আদায়ের জন্য দীর্ঘদিন ধরে প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়ক ঘেঁষে অবৈধভাবে স্থায়ী-অস্থায়ী দোকান বসাচ্ছিল। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। বিগত দিনে এখানে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে।
বারোবাজার হাইওয়ে থানার ইনচার্জ মহসীন হোসেন বলেন, সোমবার সবজি, ফল, মাংসসহ ছোট-বড় প্রায় ৫০টি দোকান উঠিয়ে দেওয়া হয়েছে। এতে রাস্তার দুই পাশে ১০ ফুট করে জায়গা পরিষ্কার হয়েছে। ফলে যান চলাচল নিরাপদ ও বাধামুক্ত হলো।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে