
যশোরে পঞ্চম শ্রেণিপড়ুয়া কিশোরের বিরুদ্ধে চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ নিয়ে তুলকালাম ঘটেছে। আজ বুধবার বিকেলে অভিযুক্তকে হেফাজতে নেয় কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় অভিযুক্তকে কয়েক দফায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে থানার এক কনস্টেবল হামলার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেছেন, তিনি, তাঁর স্ত্রী ও ছেলে কাজে বাইরে ছিলেন। দুপুরের খাবার খেতে তিনি বাড়ি এসে দেখেন পঞ্চম শ্রেণিপড়ুয়া ওই ছেলে তাঁর মেয়ের পোশাক খুলে পা বেঁধে তাকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় তিনি মেয়েকে উদ্ধার ও ছেলেটিকে আটক করেন। কিন্তু পরে ছেলেটি পালিয়ে যায়।
এদিকে ভুক্তভোগী শিশুটির ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে যশোর সরকারি এম এম কলেজ ও জিলা স্কুলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটকের চেষ্টা করে। সেখানে অভিযুক্তের বাবা ও তাঁদের বাড়িওয়ালার সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এরপর বিক্ষোভকারীরা থানায় অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নেওয়ার সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা হামলা চালায়। এ ছাড়া বিকেল ৫টার পর থানা ভবনের ভেতরে অভিযুক্ত শিশুর এক স্বজনকে মারধর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ তাদের ভবনের বাইরে নিয়ে যেতে চাইলে এক পুলিশ সদস্যকে ধাওয়া করে বিক্ষুব্ধরা। ওসির কক্ষে হেফাজতে থাকা ওই শিশুকে কয়েক দফা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় থানার ভেতরে তারা ধর্ষণবিরোধী নানা স্লোগান দিতে থাকে। এই অবস্থায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা কোতোয়ালি থানায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বয়স নির্ধারণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যায় আসামিকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে