
চুয়াডাঙ্গার জীবননগরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস দুমড়েমুচড়ে গেছে। এতে সাতজন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়ায় এলাকায় জীবননগর-দত্তনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের পরিচয় পেয়েছে পুলিশ। তাঁরা হলেন বাসচালক মোহাম্মদ এবাদুল ইসলাম, আরোহী আল আমিন, মিজান, টিটু তুফান ও ইয়াসিন। এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। সবাই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস। তিনি জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাহনগর থেকে আট থেকে নয়জন যাত্রী নিয়ে চালক মোহাম্মদ এবাদুল ইসলাম বাস চালিয়ে জীবননগরের দিকে আসছিলেন। বাসটি জীবননগর-দত্তনগর সড়কের তেঁতুলিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালকসহ সাতজন আরোহী আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান সুজন বলেন, সকালে আহত কয়েকজন এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা বাড়ি ফিরে গেছেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে