
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম এয়াকুব আলী পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার প্রশাসনিক পদে লোক নিয়োগকে কেন্দ্র করে উপাচার্যের কার্যালয়ে হট্টগোলের ঘটনায় আজ বুধবার দুপুরে তিনি পদত্যাগ করেন।
ড. এম এয়াকুব আলী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি অনেক আগে পরিবহন প্রশাসক পদ ত্যাগ করতে চেয়েছি। কিন্তু উপাচার্য নিজের স্বার্থে আমাকে দায়িত্ব পালন করে যেতে বলেছেন।’
উপাচার্য বরাবর পাঠানো পদত্যাগপত্রে এয়াকুব আলী বলেছেন, ‘আমি আনুমানিক চার মাস আগে পরিবহন প্রশাসক পদ ত্যাগ করি। কিন্তু অদৃশ্য কারণে আমার পদত্যাগপত্রটি নেওয়া হয়নি। এই পদে দায়িত্ব পালনে আমার কোনো স্বার্থ নেই। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি দায়িত্বটি নিয়েছিলাম। আমি আপনাকে মৌখিকভাবে অনেকবার বলেছিলাম যে আমি এই দায়িত্ব পালন করতে আগ্রহী নই।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ড. এম এয়াকুব আলীকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছিল। এখানে আমার কোনো স্বার্থ নেই।’
উল্লেখ্য, গতকাল প্রশাসনিক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও শিক্ষকদের মধ্যে দফায় দফায় হট্টগোল হয়। এ সময় সাংবাদিকেরা ভেতরে ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে