
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রী সুমাইয়া খাতুন মরিয়মের (৭) মৃতদেহ পাওয়া গেল পুকুরে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের পর রাতে স্থানীয় একটি পুকুর থেকে ওই স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এলাকা সূত্রে জানা যায়, নিহত শিশু আলমডাঙ্গা উপজেলার মাদাহুদা গ্রামের মো. খাইরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে নিহত মরিয়মের পিতা বলেন, 'সকালে পুকুরের পাশে আমবাগানে মরিয়ম ও তার সহপাঠী চার-পাঁচজনের সঙ্গে খেলা করছিল। সকালে বের হয়ে দুপুরেও না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। কোথাও না পেয়ে রাতে কয়েকজন গ্রামবাসী পুকুরের পানিতে নেমে খুঁজতে থাকি। একসময় পুকুরের পানিতেই মেয়ের মৃতদেহ পাই। পানি থেকে মৃতদেহ তোলার পরে দেখি মেয়ের কানে সোনার দুল নেই। সন্দেহ করছি, কানের দুল নিয়ে তাকে পানিতে ফেলে কেউ মেরে ফেলেছে। আমি এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে পুলিশের সহযোগিতা চাই।'
এদিকে এ ঘটনার খবর পেয়ে রাতেই চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, 'পুকুর থেকে শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনা জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা নাকি খেলা করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একটি চৌকস দল এ নিয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে।'

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে