
জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে মানবিক যুবলীগ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। দাবি নিয়ে বলছি, আমি একজন খেলোয়াড়। প্রধানমন্ত্রী আমাকে এই জনপদে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।’
আজ মঙ্গলবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠী দেশকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। ওই গোষ্ঠী এদেশে পাকিস্তানি শাসন কায়েম করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ওই সব অশুভ শক্তিকে প্রতিহত করে এ দেশকে সোনার বাংলায় পরিণত করব।’
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি।
উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল প্রমুখ।
এদিকে দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত জেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে গোটা শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে