সাতক্ষীরার কলারোয়ায় খাদিজা খাতুন (২) নামের এক শিশুকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার মাকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে উপজেলার বাটরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আছমা খাতুন (৩০) বাটরার মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে এবং কুশোডাঙ্গা গ্রামের তহিদুর রহমানের স্ত্রী।
মাজেদ জানান, ১০ বছর আগে তহিদুরের সঙ্গে আছমার বিয়ে হয়। সম্প্রতি আছমার মধ্যে মানসিক ভারসাম্যহীনতা দেখা দিলে তাঁকে ছেলেমেয়েসহ বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আজ দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে আছমা বঁটি দিয়ে মেয়ে খাদিজাকে গলা কেটে হত্যা করে। পরে পাঁচ বছর বয়সী ছেলেকে হত্যা করতে উদ্যত হলে আছমার মা আলেয়া খাতুন পাশের বাড়ি থেকে এসে তাঁকে নিবৃত্ত করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ছাড়া নিজ সন্তানকে হত্যা করার অভিযোগে আছমাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে