রামপাল (বাগেরহাট): ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বইছে হালকা বাতাস, তবে বৃষ্টি নেই। এর আগে গত রাতে এ এলাকায় দুই দফায় কয়েক মিনিটের গুঁড়ি বৃষ্টি হয়েছে।
এখন পর্যন্ত মোংলা বন্দর, পৌর শহরসহ উপকূলের বাসিন্দাদের জনজীবন স্বাভাবিক রয়েছে। তবে অধিক ঝুঁকি ও আতঙ্কে রয়েছেন মোংলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত কানাইনগর, চিলা ও জয়মনি এলাকার নদীর পাড়ের মানুষেরা। অবশ্য তাঁদের মধ্যে রয়েছে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতিও।
এদিকে গত সন্ধ্যা থেকে সাগর প্রচণ্ড উত্তাল এবং প্রচণ্ড ঝড়ে বাতাস বয়ে যাওয়াতে দুবলা সাইক্লোন শেল্টারসহ কোস্ট গার্ডের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে নতুন করে সিগন্যাল না বাড়ায় এবং আবহাওয়াও খুব বেশি খারাপ না হওয়াতে মোংলা বন্দরে অবস্থানরত ১১টি বিদেশি জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।
বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, সিগন্যাল ৪ নম্বর না হওয়া পর্যন্ত কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে