
ভারতের ফারাক্কা ব্যারাজের ১০৯টি জলকপাট খুলে দেওয়ার পর চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে। অনেকেই নিরাপদ স্থানে সরে যাওয়ার কথা ভাবছেন। আবার অনেকেই বন্যার প্রস্তুতি হিসেবে খাদ্যসামগ্রী উঁচু স্থানে মজুতের কাজ শুরু করছেন।
আতঙ্কিত মানুষ মনে করছে, ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়ার পর ফেনী জেলার মানুষের যে অবস্থা হয়েছে, ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার পর হয়তো কুষ্টিয়ায়ও একই অবস্থা হবে। তবে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং পাবনা হাইড্রোলজি বিভাগ।
হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি পরিমাপক প্রতিষ্ঠান পাবনা হাইড্রোলজি বিভাগ সূত্র জানিয়েছে, গতকাল বেলা ৩টা পর্যন্ত সর্বশেষ হার্ডিঞ্জ ব্রিজের পানির লেভেল মাপা হয়েছে ১১ দশমিক ৯৮ সেন্টিমিটার; যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ১ সেন্টিমিটার। বিপৎসীমা ধরা হয় ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। এর আগে সোমবার বেলা ৩টায় পানির উচ্চতা ছিল ১১ দশমিক ৯৭ সেন্টিমিটার।
তবে সূত্র জানিয়েছে, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ১৪ দশমিক ২৫ সেন্টিমিটারে পানির উচ্চতা পৌঁছালেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না কুষ্টিয়ায়। শুধু নিম্নাঞ্চল প্লাবিত হবে। এই পয়েন্টে ১৫ দশমিক ১৯ সেন্টিমিটার পর্যন্ত সর্বোচ্চ পানির উচ্চতা রেকর্ড করার সুযোগ রয়েছে। তবে পানির উচ্চতা ১৬ সেন্টিমিটার অতিক্রম করলে ভয়াবহ বন্যা হতে পারে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে