নড়াইলে পুকুরে গোসল করতে নেমে নিশিতা ইয়াসমিন শান্তা নামের ১০ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার গোবরা গ্রামে এই ঘটনা ঘটে।
নিশিতা ইয়াসমিন শান্তা জেলার সদর উপজেলার শেখহাটি গ্রামের এনামুল হকের মেয়ে। তাঁর মা কুলসুম বেগম গ্রামীণ ব্যাংক কর্মচারী। মায়ের চাকরির তাঁরা সুবাদে সদর উপজেলার গোবরায় ভাড়া বাসায় থাকেন। শান্তা গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠে ১০ম শ্রেণিতে পড়াশোনা করত।
পানিতে ডুবে শান্তার মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, গতকাল বুধবার দুপুরে মামাতো বোন জুই ও শান্তা ভাড়া বাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় গোসলে নেমে পুকুরের পানিতে তলিয়ে যায়।
জুই ও শান্তা ডুবে যাওয়ার কিছুক্ষণ পর স্বজনরা টের পেয়ে তাঁদেরকে পুকুর থেকে উদ্ধার করে। এরপর প্রাথমিক সেবা দেওয়ার পর জুইয়ের জ্ঞান ফেরে। কিন্তু শান্তার জ্ঞান না ফেরায় নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে