
চুয়াডাঙ্গায় সাপের দংশনে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ ছাড়া আরও দুজন দংশনে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মারা যাওয়া দুজন হলো সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ (১২) ও ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন (১৬)।
আহত দুজন হলো পীতম্বরপুর গ্রামের হাসান আলীর মেয়ে মোছা. কনিকা (১৭) ও জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের আশরাফ আলীর মেয়ে মোছা. ইভা খাতুন (২১)। সবাইকে আজ সকালে চুয়াডাঙ্গা হাসপাতালে আনা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দেবাশীষ ও রাজনকে আজ সকালে পরিবারের লোকজন হাসপাতালে এনে ভর্তি করেন। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তারা মারা যায়।
ওয়াহিদ জানান, সাপের দংশনের শিকার রোগী হাসপাতালে আসার পরপরই ভ্যাকসিন দেওয়া হয়। তবে হাসপাতালে আনতে দেরি হলে মৃত্যুর শঙ্কা থেকে যায়। তাই রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে