সাতক্ষীরার দেবহাটায় পানিতে ডুবে পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকায় একই সঙ্গে দুই শিশু ও সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে আরেক শিশুর মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ। তিনি জানান, ‘পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
পারুলিয়া ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ আবদুল কাদের জানান, দক্ষিণ কোমরপুর গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪) ও তাঁর প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন (৪) পানিতে ডুবে মারা গেছে। আজ বিকেলে তারা বাড়ির পাশে মাছের ঘেরের পাড়ে খেলা করার সময় পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে সখিপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, ইউনিয়নের তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৭) পানিতে ডুবে মারা গেছে। সে দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় রুহুল ডুবে গেলে তার বড়ভাই চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে