
কুষ্টিয়ায় কথিত প্রেমিক মেহেদী হাসান রিংকুর বিয়ের আশ্বাস পেয়ে স্বামীকে তালাক দেন দুই সন্তানের মা (২৪)। স্বামীকে তালাক দেওয়ার পর একপর্যায়ে ওই নারীর সঙ্গে তাঁর কথিত প্রেমিক সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। তাই বিয়ের দাবিতে ওই প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহে রিংকুর বাড়িতে অনশন করছেন তিনি।
এদিকে কথিত প্রেমিকা আসার বিষয়টি টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন মেহেদী হাসান রিংকু। অন্যদিকে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ জানিয়েছেন ওই নারী। বিয়ে না হলে প্রেমিকের বাড়িতে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন ওই নারী।
জানা গেছে, বছরখানেক আগে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ওই নারীর সঙ্গে পরিচয় হয় মেহেদী হাসান রিংকুর। এরপর থেকে দুজনের সম্পর্ক গভীর হয়। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তাঁরা। বিয়ের আশ্বাস দিলে আগের স্বামীকে তালাক দেন ওই নারী। একসময় বিয়ের জন্য রিংকুকে চাপ দিলে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বন্ধ করে দেন সব ধরনের যোগাযোগ। ওই নারী রিংকুর খোঁজে ছুটে যান তাঁর বাড়িতে। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নেন ওই নারী। তবে কোনো আশ্বাস মিলছে না।

ওই নারী বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে রিংকু আমার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক করেছে। তাঁর বিয়ের আশ্বাস পেয়ে স্বামী, সন্তান, বাবা-মা ছেড়ে চলে এসেছি। এখন বিয়ে না করলে মরা ছাড়া আমার কোনো উপায় নেই।’
অভিযুক্ত মেহেদী হাসান রিংকু আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে