
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের কৃষক আরিজুল হত্যা মামলার আসামি আকরাম মোড়লকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে একই গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আকরাম মোড়লের বাড়ি কাশিয়াডাঙ্গা গ্রামে।
আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাবলু রহমান খান। তিনি বলেন, ‘কৃষক আরিজুল মোড়ল হত্যা মামলায় আকরাম মোড়ল নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আজ সকালে আদালতে পাঠানো হয়।’
মামলা থেকে জানা গেছে, ২০২১ সালে ১০ জানুয়ারি পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের কৃষক আরিজুল মোড়ল (৫২) হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার পরের দিন সাতজনের নামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে পাটকেলঘাটা থানায় হত্যা মামলা রুজু করা হয়। ওই দিন একই এলাকার ময়জউদ্দীন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন।
বিষয়টি নিয়ে ওই সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীকালে সেই সময়ের পুলিশ সুপার মোহাস্মদ মোস্তাফিজুর রহমান মামলাটি পাটকেলঘাটা থানা থেকে জেলা গোয়েন্দা শাখায় তদন্তের দায়িত্ব দেন। মামলাটির পর্যবেক্ষণ শেষে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ আরিজুল হত্যা মামলায় আকরাম মোড়লকে গতকাল গ্রেপ্তার করে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে