ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন বিভাগীয় সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আবেদনপত্র পেয়েছি। নতুন সভাপতির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
পদত্যাগপত্রে অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, ‘আমি গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে অদ্যাবধি বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে আমি আজ রোববার (১৬ মার্চ ২০২৫) এ দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করছি।’
তিনি আরও বলেন, ‘আমাকে বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উল্লেখ্য, অধ্যাপক ড. রবিউল হোসেন বিশ্ববিদ্যালয়ের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ-২০২৩-এর নির্বাচিত সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে তিনি শাপলা ফোরামের ব্যানারে তৎকালীন সময়ে ‘নৈরাজ্যবিরোধী’ মিছিলে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে