
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হওয়ায় মাগুরায় চা-দোকানি মোহামেডান ফ্রি চা খাওয়াচ্ছেন মেয়েদের। আজ সোমবার বেলা ১১টা থেকে আর্জেন্টিনার এই ভক্ত এ কার্যক্রম শুরু করেন।
মেয়েদের শুধু কেন—এই প্রশ্নে মোহামেডান বলেন, গেল বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে সারা দিন ছেলেদের ফ্রি চা খেতে দিয়েছিলাম। তখন অনেক মেয়েই বলেছিল এই সুযোগ মেয়েদেরও দিতে হবে। এ জন্য কোপা আমেরিকায় সেই সুযোগ দিয়েছি।’
মাগুরা শহরের প্রাণকেন্দ্রের ইসলামপুর পাড়াসংলগ্ন মোহামেডানের চায়ের দোকান। আজ সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত লাল ও দুধ চা বিক্রি করবেন। স্থানীয় স্বাধীন নামে একজন বলেন, ‘মোহামেডান বরাবরই আর্জেন্টিনার ভক্ত। কোপা আমেরিকা শিরোপা জিতেছে, তাই মোহামেডান খুশি। তাঁর খুশিতে আমরাও অবাক হই। সে তার দোকানটাই রং করেছে আর্জেন্টিনার পতাকার রঙে।’
দুপুর সাড়ে ১২টায় চা খেতে আসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, ‘চা ফ্রি কি না, জানতাম না। তবে আমিও আর্জেন্টিনার সমর্থক। তাই এই দোকানে বরাবরই চা খেতে আসি বান্ধবীদের নিয়ে। চা খাওয়ার পর বিক্রেতা বলছে টাকা লাগবে না। ফ্রি চা। এটা তো খুব ভালো লাগল।’
১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ১২ জন মেয়ে চা খেয়েছে বলে জানান বিক্রেতা মোহামেডান। তিনি বলেন, ‘আজ রাত ১২টা পর্যন্ত যত মেয়ে চা খাবে, কাউকে টাকা দিতে হবে না। সবাই ফ্রি খাবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে