
বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার সকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আহত শিক্ষার্থী ও তাঁদের সতীর্থরা।
আহত শিক্ষার্থীরা হলেন, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের তানজিব রাদ, বাংলাদেশ ইউনিভার্সিটির ঋত্বিক রায়হান ও পিসি কলেজের মো. ফারদিন।
সংবাদ সম্মেলনে আহত শিক্ষার্থী ঋত্বিক রায়হান বলেন, ‘৯ আগস্ট বিকেলে বাগেরহাট শহরের পৌর পার্কে তানজিব রাদ, সাদমান ইসরাক রাইয়ান, মো. ফারদিনসহ আমরা কয়েকজন বসেছিলাম। এ সময় বাসাবাটি এলাকার কয়েকজন বখাটে আমাদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে। আমরা প্রতিরোধ গড়লে ওরা চলে যায়।’
ঋত্বিক রায়হান আরও বলেন, ‘কিছুক্ষণ পর রড ও লাঠি নিয়ে ১০-১২ জন সন্ত্রাসী এসে আমাদের ওপর হামলা চালায়। এর মধ্যে বাসাবাটি এলাকার বাবু, রনি, রাকিব, শামীম, জুয়েল, সজীব ওরফে গ্যাস সজীব, সজীব ওরফে কালা সজীবকে আমরা চিনতে পেরেছে। হামলাকারীরা এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খান আল মামুন, রেজওয়ান শরিফ রাজু, খানমাহাদী বিল্লাহসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে