
মেহেরপুরের গাংনীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খায়রুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার তেরাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ওই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন।
আহত খায়রুল ইসলাম উপজেলার তেরাইল গ্রামের মৃত বিচার উদ্দিনের ছেলে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে খায়রুল ইসলামের ওপর হামলা চালান সানোয়ার হোসেনসহ (৩৩) কয়েকজন। একপর্যায়ে খাইরুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এরপর হাতেনাতে ধরে ফেলেন সানোয়ার হোসেনকে। তবে অন্যরা পালিয়ে যান। পরে এলাকাবাসী তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে দেন। সানোয়ার হোসেন বরগুনার তালতলী উপজেলার কড়ুইবাড়িয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।
স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন বলেন, ‘রাতে শুয়ে ছিলাম, এ সময় চিৎকার–চেঁচামেচি শুনে ছুটে যাই। গিয়ে দেখি এলাকাবাসী ছিনতাইকারীকে পিটুনি দিয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আর আহত খাইরুল ইসলামকে হাসপাতালে নিয়ে যায়।’
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই বামন্দী ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সানোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর নামে ছিনতাইয়ের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে