ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা মোবাইল ফোন পুকুরে ফেলে দেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তাঁকে নিয়ে মোবাইল ফোন উদ্ধারে তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ।
আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে শহরে নিয়ে আসা হয়। পরে তাঁকে পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুর কাছে নিয়ে যায় পুলিশ। সে সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে কামাল আহমেদের কাছ থেকে কথা শুনে জেলেদেরকে পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়।
এর কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সহকারী কমিশনার মাহাফুজুর রহমান, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ডোবা থেকে মোবাইল ফোন উদ্ধারে অভিযান তদারকি করেন।
পরে ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, মামলার সব আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। পাঁচজন গ্রেপ্তার হয়েছে, বাকি দুজনকে গ্রেপ্তারে বর্তমানে অভিযান চলছে। আজ ঝিনাইদহে গ্যাস বাবুকে নিয়ে উদ্ধার অভিযান চলছে। যে মোবাইলে তিনি শিমুল ভূঁইয়ার সঙ্গে ছবি বিনিময় ও কথোপকথন করেছিলেন সেটি উদ্ধার কাজ চলছে। এই মোবাইল পাওয়া গেলে অনেক তথ্যই বেরিয়ে আসবে। তবে ডিবি আন্তরিকতার সঙ্গে তদন্ত করছে।
ডিবি হারুন আরও বলেন, এখন পুকুর পরিষ্কারের কাজ চলছে। পুকুর পরিষ্কার করা শেষ হলে সেখানে জাল ফেলা হবে।
এর আগে, গতকাল মঙ্গলবার কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে