চুয়াডাঙ্গার জীবননগরে ধান ঝাড়াই করতে গিয়ে শাড়ি মেশিনে পেঁচিয়ে খদেজা খাতুন (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার সুবলপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। খদেজা খাতুন পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত জাকারিয়ার স্ত্রী।
পরিবারের সদস্যরা জানায়, দুই দিন আগে খদেজা খাতুন সুবলপুর গ্রামের অসুস্থ বোনের ছেলে আশাদুলকে দেখতে আসেন। বৃহস্পতিবার বোনের বাড়িতে ধান মাড়াইয়ের পর ঝাড়াইয়ের কাজ চলছিল। এ সময় খদেজা খাতুন তার বোনদের সহযোগিতা করার জন্য ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের কাছে গেলে শাড়ি মেশিনে পেঁচিয়ে যায়। এতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে লাশ তাঁর গ্রামের বাড়ি কোটচাঁদপুরে নিয়ে চলে গেছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে