
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুনকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আবু আহাদ বাদী হয়ে ১১ জনের নামে থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চরমিলপাড়া এলাকার রেজাউল করিম (৩৫), শহীদ (৩৩) ও গিরিশ শাহিম (৩২। তাঁরা স্থানীয় কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগতের সমর্থক।
মামলায় সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগৎকে প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।
গতকাল সোমবার রাত ৮টার দিকে ওয়ার্ড কাউন্সিলর কিশোর কুমার ঘোষের নেতৃত্বে ও তাঁর সমর্থকেরা নির্বাচনী অফিসে ঢুকে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদকে মারধর ও অপহরণের চেষ্টা করেন। আহত অবস্থায় তাঁকে রাতেই কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে আবু আহাদ মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন। আতা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।
প্রার্থী আবু আহাদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় মামলা দায়ের করেছি। আমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ। হামলাকারীরা আমার মাথা, বুক ও পিঠে আঘাত করেছে।’
এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা আজকের পত্রিকাকে জানান, যাঁরা হামলার সঙ্গে জড়িত, তাঁরা দলের বা তাঁর কোনো কর্মী-সমর্থক নন।
ওসি সোহেল রানা বলেন, ‘১১ জনের নামে বাদী মামলা করেছেন। মামলার প্রধান আসামি করা হয়েছে কিশোর কুমার ঘোষ জগৎকে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে