ঝিনাইদহের মহেশপুরে লেবুতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। আজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আশিক হোসেন (২৬)। তিনি লেবুতলা গ্রামের রওশন হোসেনের ছেলে। তবে তিনি বর্তমানে কোথায় চিকিৎসাধীন তা জানা যায়নি।
স্থানীয় যাদবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দিন বলেন, ‘সকালে খবর আসে সীমান্তের লেবুতলা এলাকায় গোলাগুলি হয়েছে। তখন আমি নানাভাবে খোঁজখবর নিয়ে নিশ্চিত হই যে আশিক নামের ছেলেটি সীমান্ত এলাকায় ইছামতী নদী পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে।
‘সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে গুলি করে। এতে আশিকের হাতে গুলি লাগে। তবে সে হয়তো মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। হয়তো এ জাতীয় কোনো কারণে ভারতে যাওয়ার সময় তাকে গুলি করেছে।’
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, ‘সকালে গ্রামবাসী জানান, ভারতের অভ্যন্তরে আশিক নামে এক ব্যক্তির বাম পায়ে গুলি লেগেছে। এরপর আমরা তদন্ত করতে গিয়েছিলাম। কিন্তু তার পরিবারের কাউকে আমরা খুঁজে পায়নি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে