
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বাস সড়কের পাশে ধানখেতে উল্টে পড়লে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ইবির নিজস্ব চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসটি কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। বাসটি দ্রুতগতিতে চলছিল। এ সময় সামনে থাকা বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে যায়।
ইবির চিফ মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম বলেন, আঘাত গুরুতর হওয়ায় একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েকজনের এখানে চিকিৎসা চলছে। প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে চৌরহাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশের ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে