
সাতক্ষীরার কলারোয়ায় খেলতে গিয়ে মুখে বাইন মাছ ঢুকে শ্বাসনালিতে আটকে গোলাম রসুল নামের (১৩) এক বাক্প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে ৷ আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে ৷ সে উপজেলার কেরেলকাতা ইউনিয়নের পুটুনি গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে ৷ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর জাহান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর জাহান আজকের প্রত্রিকাকে বলেন, ‘আজ দুপুর ১২ শিশুটির গলায় একটি বাইন মাছ ঢুকে যায় ৷ এর পরেই সে জ্ঞান হারায় ৷ অচেতন অবস্থায় দুপুর ১টার দিকে তাকে জরুরি বিভাগে আনা হয়। ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে আমরা নিশ্চিত হই হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। পরিবার তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে ৷
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি বিলে মাছ ধরছিল গ্রামের সবাই। সেখানে গোলাম রসুল নামের ওই শিশুটির মাও ছিলেন। সেখানে খেলতে গিয়ে শিশুটির গলায় বাইন মাছ ঢুকে যায় ৷ এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷
শিশুটির মা আশুরা বিবি বলেন, ‘সকাল থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম ৷ হঠাৎ গলার ভেতরে একটা বাইন মাছ ঢুকে যাওয়ায় ছেলে চিৎকার শুরু করে। অনেক চেষ্টা করেও সে মাছ বের করা যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নেওয়া হয়। সেখানেই আমার ছেলেকে মৃত ঘোষণা করা হয়।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে