
ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা গেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আজ রোববার সকালে সীমান্তের স্থানীয় লোকজন ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। মৃতদেহটি ভারতের মধুপুর এলাকায় পড়ে ছিল। বাংলাদেশের গোপালপুর গ্রাম ও ৪৮ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দিন বলছেন, লাশটি ওবায়দুল নামের এক ব্যক্তির বলে জেনেছি। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাঁর বাড়ি গোপালপুর গ্রামে। ঘটনাটি গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে ঘটে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চোরাকারবারের জন্য কয়েকজন বাংলাদেশি মহেশপুর সীমান্তের যাদবপুর এলাকাসংলগ্ন গোপালপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সে সময় কয়েকজন চোরাকারবারির সঙ্গে বিএসএফের বাগ্বিতণ্ডা হয়। এরপর রোববার সকালে ভারতের অভ্যন্তরে একজনের লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টার দিকে বিএসএফ মারফত আমরা জানতে পারি, সীমান্তের ৪৮ নম্বর পিলার থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে এক ব্যক্তির লাশ পড়ে আছে। তবে ভারতের অভ্যন্তরে হওয়ায় নিহত ব্যক্তির পরিচয় আমরা জানতে পারিনি। পরে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করলে বিস্তারিত জানা যাবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে