
যশোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা রুবেল হোসেন (৩৫) ও মেয়ে ঐশী (১০) নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রী জেসমিন (২৮), আরেক মেয়ে তায়েবা (৪) ও পথচারী ওসমান আলী (১৯)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন খুলনার খালিশপুর থানার মুজগনি বাস্তুহারা এলাকার মিল্লাত গাজীর ছেলে। আহত ওসমান আলী যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার বাবু শেখের ছেলে। পরে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হাইওয়ে পুলিশের নাভারন থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ শেখ জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে যশোরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী চারজন গুরুতর আহত হন। ঘটনাস্থলে রুবেল হোসেনের মেয়ে ঐশী মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে রুবেল হোসেন মারা যান। রুবেলের স্ত্রী জেসমিন ও আরেক মেয়ে তায়েবাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পথচারী ওসমান আলী আহত হন।
তিনি আরও জানান, মোটরসাইকেল আরোহী রুবেল হোসেন তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে শার্শায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন হতাহত হয়েছেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে