যশোর সদর উপজেলায় নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কোহিনুর রহমান (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইছালী ইউনিয়নের ডাঙ্গাবয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কোহিনুর রহমান বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে ডাঙ্গাবয়রা গ্রামের রেজাউলের নারিকেল গাছ পরিষ্কার করতে উঠেছিলেন কোহিনুর। একপর্যায়ে গাছের পাশে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সঙ্গে পাতার স্পর্শ লাগে। এ সময় বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে যান কোহিনুর। স্থানীয়রা অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
ইছালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেরজ রেজাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কোহিনুর নারকেল গাছ পরিষ্কারের কাজ করতেন। তাঁর স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। ছেলেদের একজন প্রবাসী, অন্যজন দিনমজুর। মেয়েরা সবাই বিবাহিত।
ইছালী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, ‘আমি ট্রেনিংয়ে আছি। বিষয়টি আমার জানা নেই।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে