বাগেরহাটের শরণখোলায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার পশ্চিম কদমতলা গ্রামের হারুন খালিফার বাড়ির পাশের খাল থেকে অজগরটি উদ্ধার করা হয়।
ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম জানান, সুন্দরবন সংলগ্ন পশ্চিম কদমতলা গ্রামের হারুন খলিফার বাড়ির পাশের খালে পেতে রাখা জালে জড়িয়ে পড়ে অজগরটি। খবর পেয়ে ওয়াইল্ড টিম ও স্থানীয়দের সহায়তায় এটিকে উদ্ধার করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘খাবারের সন্ধানে বন সংলগ্ন লোকালয়ে ঢুকে পরা অজগরটি উদ্ধার করে স্টেশন অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা অজগরটি ১০ ফুট লম্বা এবং ওজন ১০ কেজি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে